গিনেস বিশ্ব রেকর্ডে ১৭৮ দিনের লাইভস্ট্রিম মিউজিক ভিডিও

২২ ডিসেম্বর, ২০২০ ০১:০৭  
ধারণা করা হয়েছিলো এই মিউজিক ভিডিওটি সবসময় চলমান থাকবে। তবে গত সপ্তাহে সেটি দুর্ঘটনাবশত শেষ হয়েছে। তারপরেও গিনেস বিশ্ব রেকর্ডসে জায়গা করে নিয়েছে টোয়েন্টি ওয়ান পাইলটের লাইভ স্ট্রিমিং মিউজিকটি। খবর এনগ্যাজেট। ভক্তদের পাঠানো এক লাখ ৬২ হাজারের অধিক কনটেন্ট নিয়ে ব্যান্ডটি ‘লেভেল অব কনসার্ন’ নামে নতুন মিউজিক ভিডিও তৈরি করে। চলমান এই লাইভ স্ট্রিমিং মিউজিকটিই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ে। ভক্তদের ফুটেজ থেকে প্রতি তিন মিনিট ৪০ সেকেন্ডে নতুন মিউজিক ভিডিও তৈরি করে এবং সেটি আগেরটির সাথে জোড়া দেয়। লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হওয়ার আগে সেটি একটি মডারেশন টিম রিভিউ করেন। প্রকল্পটি প্রায় ১৭৮ দিন লাইভ ছিলো যখন না ড্রামার জস ডোন দুর্ঘটনাবশত সেটি বন্ধ করে দেন। এতে মিউজিক ভিডিওটি সর্ববৃহৎ মিউজিক ভিডিওর রেকর্ড অর্জন করে। এর আগে প্যারেল এর হ্যাপি ভিডিওটি ২৪ ঘন্টার স্থায়ীত্ব নিয়ে রেকর্ড গড়েছিলো। ডিবিটেক/বিএমটি